1. baiozidkhan@gmail.com : admin_bizp :
স্বাস্থ্য বীমা কি? কেন প্রয়োজন ও সুবিধা কি? - Business Protidin
শিরোনাম :
রানার অটো থেকে বেরিয়ে যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন আমানতকারীদের জন্য বিশেষ ব্যবস্থা, অসুস্থ হলে পাবে ১০ লাখ টাকা  স্বাস্থ্য বীমা কি? কেন প্রয়োজন ও সুবিধা কি? রবি আজিয়াটার অনিয়ম তদন্ত করবে বিএসইসি শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক ও পদ্মা ব্যাংকের ভুক্তভোগীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য বীমা কি? কেন প্রয়োজন ও সুবিধা কি?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আব্দুল্লাহ আল জুবায়ের: স্বাস্থ্য বীমা এমন একটি সেবা, যা মানুষের জীবনের অনিশ্চিত মুহূর্তের সঙ্গে সরাসরি যুক্ত। অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার সময় মানুষ শুধু আর্থিক সহায়তা চায় না; তারা চায় নির্ভরতার অনুভূতি। দ্রুত ক্লেইম নিষ্পত্তি, ক্যাশলেস সুবিধা, সহজ কাগজপত্র প্রক্রিয়া- এসব অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো একটি প্রতিষ্ঠানের দক্ষতা প্রমাণ করে এবং প্রাথমিক সন্তুষ্টি তৈরি করে।

স্বাস্থ্য বীমার মূল বিষয়সমূহ- আর্থিক সুরক্ষা: অপ্রত্যাশিত ও ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে সাহায্য করে। চুক্তি: এটি একটি পলিসি, যেখানে বীমাকারী আপনার চিকিৎসা ব্যয় বহন করে। প্রিমিয়াম: সুবিধা পাওয়ার জন্য আপনাকে মাসিক বা বার্ষিক হারে একটি নির্দিষ্ট টাকা জমা দিতে হয়। কভারেজ: এতে হসপিটাল রুম ভাড়া, আইসিইউ, অপারেশন ফি, এবং ডায়াগনস্টিক টেস্টের মতো খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে। মেডিকেল ক্লেইম: সাধারণত চিকিৎসার পর বিল জমা দিয়ে টাকা ফেরত পাওয়া যায় (Reimbursement) অথবা সরাসরি হাসপাতালকে পরিশোধ করা হয়।

বাংলাদেশে বেসরকারি বীমা কোম্পানিগুলো এখন হসপিটালাইজেশনসহ নানা ধরনের স্বাস্থ্য বীমা সুবিধা দিচ্ছে। তবে বাস্তবতা হলো, এসব সুবিধা এখন প্রতিযোগিতামূলক বাজারে অনেক প্রতিষ্ঠানই দিতে সক্ষম। প্রযুক্তিগত উন্নয়ন সবার জন্য উন্মুক্ত। ফলে সুবিধা এখন আর একক পার্থক্য তৈরি করে না। প্রকৃত পার্থক্য তৈরি করে বিশ্বাস। বিশ্বাস গড়ে ওঠে ধারাবাহিক অভিজ্ঞতার মাধ্যমে। সংকটের মুহূর্তে দ্রুত সাড়া দেয়া, পলিসির শর্ত পরিষ্কারভাবে ব্যাখ্যা করা এবং বিক্রির পরেও যোগাযোগ বজায় রাখা- এসব আচরণ আস্থা তৈরি করে। গ্রাহক তখন অনুভব করেন যে তিনি শুধু একটি চুক্তির অংশ নন, বরং একজন মূল্যবান ব্যক্তি।

বীমা কোম্পানিগুলো দ্বারা ব্যবহৃত হাসপাতাল ও ক্লিনিকের মান- বিভিন্ন দেশের বীমা কোম্পানির ক্ষেত্রে তাদের নির্বাচিত হাসপাতাল ও ক্লিনিকের সেবা মান ভিন্ন হয়ে থাকে। তবে আমেরিকাতে স্বাস্থ্য বীমা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ অক্টোবর ২০২১ তারিখে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো প্রায়ই তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারী হাসপাতাল বা ক্লিনিকগুলোর মান সম্পর্কে পূর্বেই অবগত হয়ে থাকে, যেমন জয়েন্ট কমিশন এবং আমেরিকান অ্যাক্রিডিটেশান হেলথ কেয়ার কমিশন দ্বারা স্বীকৃতির দ্বারা। এই ক্ষেত্রে আমাদের দেশে এই খাতে বা এই সব সেবায় আরো উন্নয়ন করার সুযোগ রয়েছে। ধারবাহিক উন্নয়নের ফলে স্বাস্থ্য বীমায় মানুষের আগ্রহ বাড়বে।

ডিজিটাল যুগে বিশ্বাস তৈরির নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো পেশাগত প্ল্যাটফর্মে নিয়মিত জ্ঞানভিত্তিক কনটেন্ট, স্বাস্থ্য খাতের বিশ্লেষণ এবং দায়িত্বশীল মতামত একজন এজেন্টকে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা করে। সরাসরি বিক্রয় প্রচারের চেয়ে এই ধরনের উপস্থিতি বেশি কার্যকর। কারণ সিদ্ধান্ত গ্রহণের আগে মানুষ এখন তথ্য যাচাই করে এবং দক্ষ পরামর্শদাতাকে বেছে নেয়। ফেসবুক গ্রুপ বা অনলাইন কমিউনিটিতেও একই প্রবণতা দেখা যায়। সেখানে সরাসরি বিক্রির প্রচেষ্টা সাধারণত নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিন্তু সহানুভূতিশীল দিকনির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি এবং নিরপেক্ষ তথ্য প্রদান ধীরে ধীরে বিশ্বাসের ভিত্তি গড়ে তোলে।

ডিজিটাল উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনের যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ। স্থানীয় ব্যবসায়িক সভা, কমিউনিটি ইভেন্ট বা সামাজিক উদ্যোগে অংশগ্রহণ একজন এজেন্টকে পরিচিত ও নির্ভরযোগ্য করে তোলে। মুখোমুখি আলোচনার আন্তরিকতা মানুষের মনে গভীর প্রভাব ফেলে। এই সম্পর্ক থেকেই রেফারেল তৈরি হয়, যা দীর্ঘমেয়াদি ব্যবসার সবচেয়ে শক্ত ভিত্তি।

ব্র্যান্ড-ইমেজও একটি গুরুত্বপূর্ণ উপাদান। সামাজিক দায়িত্ব পালন, দাতব্য কার্যক্রমে সম্পৃক্ততা বা গণমাধ্যমে পেশাগত মতামত প্রদান একজন এজেন্টকে কেবল বিক্রেতা নয়, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে উপস্থাপন করে। ছোট ছোট মানবিক উদ্যোগ- যেমন শুভেচ্ছা বার্তা, পলিসি নবায়নের আগে স্মরণ করিয়ে দেওয়া বা চিকিৎসা-পরবর্তী খোঁজখবর নেয়া- গ্রাহকের মনে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে।

স্বাস্থ্য বীমা খাতে সুবিধা ও বিশ্বাস- দুটিরই প্রয়োজন রয়েছে। আধুনিক সুবিধা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। কিন্তু দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি কেবল বিশ্বাসের ওপরই দাঁড়িয়ে থাকে। শেষ পর্যন্ত স্বাস্থ্য বীমা একটি আর্থিক পণ্য নয়; এটি আস্থার প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেই গ্রাহক থাকবে, সম্পর্ক টিকবে এবং ব্যবসা স্থিতিশীলভাবে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com