1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ'র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন - Business Protidin
শিরোনাম :
আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন আমানতকারীদের জন্য বিশেষ ব্যবস্থা, অসুস্থ হলে পাবে ১০ লাখ টাকা  স্বাস্থ্য বীমা কি? কেন প্রয়োজন ও সুবিধা কি? রবি আজিয়াটার অনিয়ম তদন্ত করবে বিএসইসি শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক ও পদ্মা ব্যাংকের ভুক্তভোগীদের অবস্থান কর্মসূচি শেয়ারবাজারের উন্নয়নে ৩টি নতুন আইন আনছে সরকার: অর্থমন্ত্রী

আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে কতৃপক্ষের সদস্য (প্রশাসন) মো: ফজলুল হককে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। প্রতিষ্ঠানটির দৈনন্দিন ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা-১ শাখা) থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(৩) অনুসারে সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক-কে আর্থিক ক্ষমতা অর্পণসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যান-এর দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো

এর আগে, গত ২ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ পত্র জমা দেন। সেখানে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com