1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নিবন্ধন নবায়ন ফি নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে আইডিআরএ - Business Protidin

নিবন্ধন নবায়ন ফি নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে আইডিআরএ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে ব্যবসা পরিচালনাকারী বেসরকারি কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

রোববার (২৬ এপ্রিল) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে, ২০২৬ সালে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে কত টাকা হারে প্রযোজ্য হবে সে বিষয়ে নির্দেশনা বা আইনগত মতামত চাওয়া হয়েছে।

আইডিআরএ উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ২০১০ সালের বীমা আইন এবং ২০১২ সালের বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা অনুযায়ী, বীমা প্রতিষ্ঠানগুলো নিবন্ধন নবায়নের জন্য নির্ধারিত ফি পরিশোধ করতে বাধ্য। বিশেষত, বীমা প্রতিষ্ঠানগুলো প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১.০০ টাকার ফি প্রদান করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি জমা দিয়েছে।

তবে, ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি সংক্রান্ত সংশোধন প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পরেও ৬৭টি বীমা প্রতিষ্ঠান ফি পরিশোধে ব্যর্থ হয়েছে, ফলে তাদের নিবন্ধন নবায়ন সম্ভব হয়নি।

চিঠিতে আরও বলা হয়, সরকারি বরাদ্দ না থাকায় আইডিআরএ তার নিজস্ব আয় থেকে সকল ব্যয় মেটাতে বাধ্য। ২০১৮ সালে বীমা লাইসেন্স নবায়ন ফি প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে ৩.৫০ টাকা থেকে কমিয়ে ১.০০ টাকা করা হয়, ফলে আইডিআরএ’র আয় কমে যায় এবং ব্যয় নির্বাহে সমস্যা তৈরি হয়।

একইসঙ্গে, ২০২৫ সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জনবল বৃদ্ধি, ডিজিটালাইজেশন, ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন, বাংলাদেশ অ্যাকচ্যুয়ারিয়াল ইনস্টিটিউট এবং বাংলাদেশ চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ অন্যান্য যুগোপযোগী সংস্কারের কারণে ব্যয় বেড়ে যায়।

আইডিআরএ এখন আইনি মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি নির্ধারণের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বীমা প্রতিষ্ঠানগুলো থেকে নবায়ন ফি আদায়ের বিষয়ে আইডিআরএ যথাসম্ভব সময়মত পদক্ষেপ নেবে, তবে প্রয়োজনীয় আইনগত মতামতের জন্য অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com