1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা কোম্পানির অডিটের জন্য সাত সিএমএ ফার্মকে অনুমোদন - Business Protidin
শিরোনাম :
তিন মাসে ২৮৮ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের লক্ষীপুরে প্রোটেক্টিভ লাইফের বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা ২০ কোটি টাকার বেশি সব ঋণ যাচাই করছে বাংলাদেশ ব্যাংক পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফের ৩৭% লভ্যাংশ ঘোষণা জুলাই থেকে সব ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা এনসিবি কারসাজির অভিযোগ ১৮ বীমা কোম্পানির বিরুদ্ধে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক বদলি নিয়ে গুঞ্জন, উঠছে আইনি প্রশ্নও পাঁচ ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই: গভর্নর

বীমা কোম্পানির অডিটের জন্য সাত সিএমএ ফার্মকে অনুমোদন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর ব্যয় নিরীক্ষা (কস্ট অডিট) এবং কর্মদক্ষতা নিরীক্ষা (পারফরম্যান্স অডিট) কার্যক্রম জোরদার করতে নতুন করে সাতটি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্মকে তালিকাভুক্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত প্রশাসন বিভাগের জারি করা এক অফিস আদেশে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তালিকাভুক্ত এই সাতটি সিএমএ ফার্ম এখন থেকে বীমা খাতের নির্ধারিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।

প্রতিষ্ঠানগুলো হলো— এ হান্নান অ্যান্ড কোং, হোসেন অ্যান্ড কোং, মুজিবুর রহমান অ্যান্ড কোং, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেফ-কিউ অ্যাসোসিয়েটস অ্যান্ড কোং, সাইফুর এনায়েত অ্যান্ড অ্যাসোসিয়েটস ও স্যাম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

কস্ট অডিটের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের ব্যয় সংক্রান্ত হিসাব-নিকাশ ও নথিপত্র নিরপেক্ষভাবে যাচাই করা হয়, যাতে খরচের সঠিকতা নিশ্চিত করা যায়। অন্যদিকে, পারফরম্যান্স অডিটে কোনো প্রতিষ্ঠান বা প্রকল্প কতটা দক্ষতা, কার্যকারিতা ও মিতব্যয়িতার সঙ্গে পরিচালিত হচ্ছে তা মূল্যায়ন করা হয়।

খাত সংশ্লিষ্টদের মতে, নতুন করে এসব ফার্মকে অন্তর্ভুক্ত করার ফলে বীমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে, পাশাপাশি পেশাদার অডিট চর্চাও হবে শক্তিশালী।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com