1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নতুন জীবন বীমা কোম্পানির লাইসেন্স পাওয়ার শর্ত হিসেবে ১৮ কোটি টাকা পরিশোধিত মূলধন বাধ্যতামূলক হলেও, দেড় কোটি টাকা ঘাটতি থাকা সত্ত্বেও শান্তা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি এমন অভিযোগ উঠেছে নতুন এই বীমা কোম্পানিটির বিরুদ্ধে।

অনুসন্ধানে দেখা যায়, ২০২৩ সালের ১ নভেম্বর ব্যাংকে ১৮ কোটি টাকা জমা দেখিয়ে ব্যালান্স সার্টিফিকেট ও নিরীক্ষা সনদ নেওয়া হয়। কিন্তু কয়েক দিনের ব্যবধানে ওই অর্থের বড় অংশ এফডিআর ও ট্রেজারি বন্ডে রূপান্তর করে লিয়েন দেখানো হয়, ফলে পরিশোধিত মূলধনে ঘাটতি তৈরি হয় বলে অভিযোগ।

বীমা আইন ২০১০ অনুযায়ী উদ্যোক্তাদের নিজস্ব ব্যাংক হিসাব থেকে মূলধন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও, ১৪ জন উদ্যোক্তার অর্থ মাত্র চারটি ব্যাংক হিসাব থেকে জমা হয়েছে বলে নথিতে দেখা যায়।

এছাড়া আইন অনুযায়ী একজন ব্যক্তি বা তার পরিবার সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণ করতে পারলেও, দুই পরিবারের হাতে কোম্পানির প্রায় ৭২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

কোম্পানিটি ২০২৩ সালের ৭ নভেম্বর লাইসেন্স পায়। তবে এসব শর্ত লঙ্ঘন ও অনিয়মের অভিযোগের বিষয়ে কোম্পানি কোনো মন্তব্য দেয়নি। আইডিআরএ জানিয়েছে, পূর্ববর্তী কর্তৃপক্ষের সময়ে অনুমোদন দেওয়া হয়েছে এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com