1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা দাবি পরিশোধে কোম্পানির নেতিবাচক মনোভাব কেন? - Business Protidin

বীমা দাবি পরিশোধে কোম্পানির নেতিবাচক মনোভাব কেন?

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আব্দুল্লাহ আল জুবায়ের: শহুরে কিংবা গ্রামীণ জীবনের মানুষের স্বপ্ন পুরণে বীমা একটি সম্ভাবনা। তবে বীমা খাতের সম্ভাবনা নষ্ট হচ্ছে দাবি পরিশোধে নানান জটিলতা ও কিছু বীমা কোম্পানির ইতিবাচক মনোভাবের কারণে। অথচ বীমা কোম্পানির প্রধান কাজ হচ্ছে দাবি পূরণ করা। দাবি পূরণ করা ছাড়া বীমা ব্যবসায় টিকে থাকা সম্ভব নয়। বর্তমানে দেশের বীমা খাতের বড় সংকট দাবি পরিশোধে নানান জটিলতা।

অথচ বীমা কোম্পানি বহির্বিশ্বে দাবি পূরণের ব্যাপারে অত্যন্ত সচেতন এবং যত্নবান। যার ফলে ক্রমে উন্নত বিশ্বে বীমার চাহিদা বাড়ছে। বীমা বাজারে বীমা কোম্পানির সুনাম ন্যায্য এবং দ্রুততার সাথে দাবি পূরণ করার উপর নির্ভরশীল।

বীমা ব্যবসায়র সাথে সংশ্লিষ্ট সকলকে এ কথা মনে রাখতে হবে যে বীমা চুক্তিপত্র এক প্রকার অঙ্গীকারনামা যার মাধ্যমে বীমা কোম্পানি বীমাগ্রহীতাকে দাবি পূরণের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি প্রদান করে থাকে।

একটি আর্থিক খাতকে ধ্বংস করতে গুটি কয়েক বীমা কোম্পানিই যথেষ্ট। বাংলাদেশের বীমা খাতে ঘটেছে ঠিক তেমনটাই।কিছু কিছু বীমা কোম্পানি দাবি পূরণের ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রদর্শন আসছে। যার কারণে সামগ্রিকভাবে বীমা শিল্পের প্রতি জনগণের আস্থা কম। এই সমস্ত বীমা কোম্পানি সমগ্র বীমা শিল্পের দুর্নামের জন্য দায়ি।

বীমা বাজারে জনশ্রুতি রয়েছে যে, কিছু কিছু বীমা কোম্পানির লস সার্ভেয়ার এবং লস এডজাস্টারদের দাবি পূরণের ব্যাপারে অন্যায় বা অবৈধভাবে প্রভাবিত করার প্রবণতা রয়েছে। বর্হিবিশ্বে লস সার্ভেয়ার এবং লস এডজাস্টারগণ বাইরের কোন প্রকার প্রভাব ছাড়া সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে। এমনও শোনা যায় যে, লস এডজাস্টারদের উপযুক্ত দাবি পূরণের পরিমাণ সুপারিশ করা সত্বেও কিছু কিছু বীমা কোম্পানি বিশেষ করে সম্পত্তি বীমার বেলায় বীমাগ্রহীতার সাথে এ ব্যাপারে দর কষাকষি করতে দ্বিধাবোধ করে না। যা বীমা নীতির সম্পূর্ণ বিরোধী বা বীমা নীতির পরিপন্থি।

আবার কিছু বীমা কোম্পানি বীমাগ্রহীতার সম্মতি ব্যতিরেকে অন্যায়ভাবে বীমা চুক্তিপত্রে কতিপয় শর্ত জুড়ে দেয় যাতে করে দাবি পূরণের বেলায় এসব শর্ত তাদের অনুকূলে কাজ করে। বীমা কোম্পানির এ ধরণের মনোভাব পরিহার করা প্রয়োজন।

বীমা কোম্পানির এ কথা মনে রাখতে হবে, কোন যুক্তিসংগত বা বৈধ কারণ ছাড়া বীমাগ্রহীতা দাবি পূরণের ব্যাপারে যেন কোর্ট বা আরবিট্রেশন ট্রাইবুনালের শরণাপন্ন বা আশ্রয় না নেয়। এতে করে বীমা কোম্পানির সুনাম হানির পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসার উপর এর ক্ষতিকর বা প্রতিকূল প্রভাব পরতে পারে।

এতো শত প্রতিকূলতার মধ্যে দেশের বেশ কিছু বীমা কোম্পানি সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন্য। এসব বীমা কোম্পানির মধ্যে অন্যতম গার্ডিয়ান লাইফ একটি। এসব কোম্পানি দিন দিন ব্যবসায় সফলতার পাশাপাশি কাজ করছে সামগ্রিম বীমা খাতের উন্নয়নে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com