1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইডিআরএ'র চেয়ারম্যানকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ফুলেল শুভেচ্ছা - Business Protidin
শিরোনাম :

আইডিআরএ’র চেয়ারম্যানকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ফুলেল শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন যোগদান করায় বৃহস্পতিবার (২৫ জুন) কর্তৃপক্ষের কার্যালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) পক্ষ থেকে সংগঠনটির প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাজিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুন্সী মোঃ মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ গিয়াস উদ্দিন, নির্বাহী সদস্য ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ সামছুল আলম সহ বিভিন্ন কোম্পানীর এমডি ও সিইও গণ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com