1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা খাতে রেগুলেটরি বডি ফাংশন করেনি: তিতুমীর - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

বীমা খাতে রেগুলেটরি বডি ফাংশন করেনি: তিতুমীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বীমা খাতে রেগুলেটরি বডি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। একই সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতিও মানুষের আস্থা কমে গেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্সুইরেন্স রিপোর্টার ফোরামের আয়োজনে আত্মসামাজিক উন্নয়নে বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষ বাজেট পরবর্তী সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি শক্তিশালী আর্থিক খাত গড়ে তুলতে হলে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীন, দক্ষ ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে হবে। অতীতে দুর্বল তদারকি, সুশাসনের অভাব এবং নীতিমালার কার্যকর বাস্তবায়ন না হওয়ায় ব্যাংক ও বীমা খাতসহ পুরো আর্থিক ব্যবস্থায় নানা ধরনের সংকট তৈরি হয়েছে।

তিতুমীরের মতে, শুধু আইন প্রণয়ন করলেই হবে না; সেই আইন কার্যকরভাবে বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে বীমা খাতে নীতিমালা প্রয়োগ, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানিগুলোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিকল্প নেই। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে রাজনৈতিক ও করপোরেট প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা, বিমাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলা এবং খাতের সক্ষমতা বৃদ্ধি এই তিন স্তম্ভকে সামনে রেখে সংস্কার কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, বর্তমানে প্রায় ৭ হাজার কোটি টাকার অনিষ্পন্ন বিমা দাবি নিষ্পত্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সব ধরনের বিকল্পব্যবস্থা বিবেচনার পরও প্রয়োজন হলে সরকারের কাছে এককালীন (ওয়ান-টাইম) বেইলআউট প্যাকেজের প্রস্তাবও দেওয়া হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বিমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি বিএম ইউসুফ আলী ও জয়েন্ট সেক্রেটারি এস এম নুরুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com