1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি নিয়োগের নতুন শর্ত নিয়ে অসন্তোষ - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এমডি নিয়োগের নতুন শর্ত নিয়ে অসন্তোষ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় নতুন শর্ত আরোপকে কেন্দ্র করে ব্যাংক খাতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ব্যাংকারদের অভিযোগ, নতুন যোগ্যতার শর্তটি বৈষম্যমূলক এবং এটি মেধাভিত্তিক পদোন্নতির সুযোগকে সংকুচিত করবে।

সম্প্রতি সংশোধিত ২০২৬ সালের নীতিমালায় বলা হয়েছে, এমডি পদে পদোন্নতির জন্য প্রার্থীকে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে ন্যূনতম দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এর আগে ২০১৯ ও ২০২৪ সালের নীতিমালায় ডিএমডি পদে নির্দিষ্ট সময় চাকরির এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।

ব্যাংক খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এই শর্তের ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতা থাকা সত্ত্বেও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা এমডি পদে বিবেচিত হওয়ার সুযোগ হারাবেন। এতে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি বিলম্বিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক অসন্তোষও বাড়তে পারে।

ব্যাংকারের দাবি, এই শর্ত বাস্তবে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা সীমিত করে দেবে এবং এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তাদের ভাষ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা ও কর্মদক্ষতাকেই প্রধান বিবেচ্য হওয়া উচিত; নির্দিষ্ট পদে চাকরির সময়কালকে নয়।

সমালোচকদের মতে, নতুন বিধানটি স্বচ্ছতা, সমান সুযোগ এবং মেধাভিত্তিক পদোন্নতির নীতির সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে কর্মকর্তাদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের প্রশাসনিক পরিবেশেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন সার্কুলার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, ডিএমডি পদে দুই বছরের বাধ্যতামূলক অভিজ্ঞতার শর্ত প্রত্যাহার করে এমডি নিয়োগে যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা ও সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com