বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেনা ইন্স্যুরেন্স পিএলসির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অব.)।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও নুর-ই-আলম সিদ্দিকী, অর্গানাইজিং সেক্রেটারি ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির সিইও ড. একেএম সারোয়ার জাহান জামিল, অফিস সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. আবদুল মতিন সরকার, এক্সিকিউটিভ মেম্বার ও এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. ইমাম শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কাজী মোকাররম দস্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বায়োজিদ মোস্তফা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মোহাম্মদ নুরুল আলম চৌধুরীসহ অন্যান্য নন-লাইফ বীমা কোম্পানির সিইওরা।
Leave a Reply