1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অগ্নি বীমার দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্ট নিয়ে মতবিরোধ - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

অগ্নি বীমার দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্ট নিয়ে মতবিরোধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অগ্নি বীমার দাবি নিষ্পত্তির জন্য অডিট রিপোর্ট দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে আইডিআরএ। এ লক্ষ্যে সংস্থা বীমা দাবি নিষ্পত্তির নতুন চেকলিস্ট তৈরি করে ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্টদের মতামত চেয়েছে।

তবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এ প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছে, অগ্নি বীমার দাবিতে অডিট রিপোর্ট প্রযোজ্য নয়। এতে দাবি নিষ্পত্তিতে অযথা বিলম্ব হয় এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হন।

আইডিআরএর প্রস্তাবে অগ্নি বীমার জন্য ২৬ ধরনের কাগজপত্র চাওয়া হলেও বিআইএ ১২ ধরনের কাগজপত্রের প্রস্তাব দিয়েছে। এছাড়া চেকলিস্টের বাইরে অতিরিক্ত কোনো কাগজপত্র না চাওয়ারও সুপারিশ করেছে সংগঠনটি।

আগামী ১০ আগস্টের মধ্যে বিআইএ ও সাধারণ বীমা করপোরেশন চূড়ান্ত মতামত জমা দেবে। এরপর প্রাপ্ত মতামতের ভিত্তিতে বীমা দাবি নিষ্পত্তির সহজীকৃত চেকলিস্ট চূড়ান্ত করবে আইডিআরএ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com