1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থ আত্মসাত মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

অর্থ আত্মসাত মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এক কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. ফারহান উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফারহান উদ্দিনসহ চারজন পরস্পর যোগসাজশে আইনি খরচের নামে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির ১ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা আত্মসাৎ করেন।

তবে আসামিপক্ষ অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবি করেছে। আইনজীবী মাসুদ চৌধুরীর ভাষ্য, উচ্চ আদালতে চলমান মামলার আইনি ব্যয় কোম্পানির পক্ষ থেকেই বহন করা হয়েছিল এবং এর ভাউচারও রয়েছে।

২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর এম. জে. আবেদীন, চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের তদন্ত নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে মামলাটি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com