1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র - Business Protidin
শিরোনাম :

ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে লাইফ ও নন-লাইফ কোম্পানির সব ডুপ্লিকেট সার্ভার বন্ধ করে একটিমাত্র সার্ভার ব্যবহারে ৬ সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে। সময় শেষে একাধিক সার্ভার ব্যবহারের প্রমাণ মিললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১০ আগস্ট) আইডিআরএ কার্যালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

দুর্নীতিতে নো-টলারেন্স: আইডিআরএ’র কোনো কর্মচারী বীমা কোম্পানি থেকে সুবিধা চাইলে বা নিলে এবং কোনো কোম্পানি সুবিধা দেওয়ার প্রস্তাব দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। প্রমাণ মিললে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আর্থিক লেনদেনে অভিন্ন পদ্ধতি: চেক ও আর্থিক লেনদেনে অভিন্ন পদ্ধতি নির্ধারণে বিআইএ-বিআইএফের সমন্বয়ে কমিটি গঠন করে ২ সপ্তাহের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।

সিইও নিয়োগে নতুন নিয়ম: কোনো কোম্পানিতে সিইও পদ ৬ মাসের বেশি খালি থাকলে আইডিআরএ যোগ্য ব্যক্তিদের নিয়ে ‘সিইও পুল’ তৈরি করবে। সেখান থেকে নির্বাচিত দুইজনের মধ্য থেকে একজনকে নিয়োগের প্রস্তাব আইডিআরএতে পাঠাতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com