1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশনের সংকট ও অব্যবস্থাপনা নিরসনের দাবিতে অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন আয়োজনের অভিযোগে সাত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই ঘটনায় চার ডেভেলপমেন্ট ম্যানেজারকে শাখা ব্যবস্থাপকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৩ আগস্ট করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ কুতুব স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন ডেভেলপমেন্ট ম্যানেজার তরিকুল ইসলাম ও শামসুল আলম। তাঁদের চাকরি থেকে কেন বরখাস্ত করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

অন্য পাঁচ কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও সংশ্লিষ্ট সার্ভিস রেগুলেশন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাঁদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ১৯ আগস্ট জাতীয় প্রেসক্লাবে জীবন বীমা করপোরেশনের সংকট, অনিয়ম ও সার্ভিস রুল বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

কর্মকর্তাদের দাবি, করপোরেশনের সংকট ও কর্মীদের স্বার্থে কথা বলা তাঁদের অধিকার। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, অনুমোদিত সংগঠন বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সংবাদ সম্মেলন করায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com