1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক সংকট আরও বেড়েছে। চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বিমা তহবিলের ঘাটতি দাঁড়িয়েছে ৩২৭ কোটি ২০ লাখ টাকা। এক বছর আগে এই ঘাটতি ছিল ৩০৭ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ১৯ কোটি ৪৯ লাখ টাকা।

রোববার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে জীবন রাজস্ব হিসাবে কোম্পানিটির ঘাটতি হয়েছে ৮ কোটি ৫১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ কোটি ৯ লাখ টাকা। অর্থাৎ রাজস্বের ঘাটতি কমলেও জীবন বিমা তহবিলের নেতিবাচক স্থিতি বেড়েছে।

তহবিলের ঘাটতির কারণে গ্রাহকদের বিমা দাবি পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শতকোটি টাকার দাবি আটকে থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের নিরীক্ষা প্রতিবেদনেও কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়।

এ ছাড়া ২০২১ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি পদ্মা ইসলামী লাইফ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com