1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাণিজ্য ডেস্ক: বিদেশ ভ্রমণের ঝুঁকি মোকাবিলায় সিঙ্গাপুরে ভ্রমণ বীমার ব্যবহার বাড়ছে। দেশটির ৮৬ শতাংশ ভ্রমণকারীর কোনো না কোনো ধরনের ভ্রমণ বীমা রয়েছে। রেডিওন ও ইপসোসের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে ৯৩ শতাংশ মানুষ লাগেজ হারানো বা চুরির ক্ষেত্রে বীমা সুবিধাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন। এছাড়া ৯২ শতাংশ দুর্ঘটনা, ৯০ শতাংশ স্বাস্থ্যঝুঁকি এবং ৮৩ শতাংশ প্রাকৃতিক দুর্যোগের সুরক্ষাকে গুরুত্ব দিয়েছেন।

সিঙ্গাপুরে বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ বীমা বাধ্যতামূলক নয়। তবে উচ্চ ভ্রমণ ব্যয় ও ঝুঁকি সম্পর্কে সচেতনতার কারণে অনেকেই আগেভাগে বীমা করছেন।

গবেষণায় আরও দেখা গেছে, ভ্রমণ পরিকল্পনায় ৪৫ শতাংশ সিঙ্গাপুরবাসী এআই ব্যবহার করেছেন। ভবিষ্যতে ৪৭ শতাংশ ভ্রমণ বীমা বাছাইয়েও এআই ব্যবহারে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশেও সচেতনতা বৃদ্ধি, সহজ শর্তের পলিসি ও দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে ভ্রমণ বীমার ব্যবহার বাড়ানো সম্ভব।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com