1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা ৫৬৫ কোটি টাকার বেশি আর্থিক অনিয়ম প্রাইম ইসলামী লাইফে বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলার খরচের সুযোগ আন্দোলনে শাস্তি পাওয়া ২০ এনবিআর কর্মকর্তার দণ্ড মওকুফ

ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ঋণের বিপরীতে গ্রাহকদের দেওয়া জামানত বা বন্ধকী সম্পত্তির মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তফসিলি ব্যাংকগুলো ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্য নির্ধারণে এসব প্রতিষ্ঠানের সেবা নিতে পারবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ অনুসরণ করে যোগ্যতা যাচাইয়ের পর এসব প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত ১৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টি ‘ক’ গ্রুপে এবং ৩৩টি ‘খ’ গ্রুপে রয়েছে।

সার্কুলার অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো তাদের গ্রাহকদের নেওয়া বা ভবিষ্যতে নেওয়ার কথা থাকা ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্যায়ন এসব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করতে পারবে। একই সঙ্গে জামানত মূল্যায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সময়ে সময়ে যেসব নির্দেশনা দেবে, তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

তবে তালিকাভুক্তির শর্ত বা নীতিমালার কোনো বিধান যথাযথভাবে অনুসরণ না করলে তিন বছর পূর্ণ হওয়ার আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দিতে পারবে বাংলাদেশ ব্যাংক।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছরের ১৫ জানুয়ারির মধ্যে তাদের বার্ষিক প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ক ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলার জারির দিন থেকেই নির্দেশনাটি কার্যকর হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com