1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ - Business Protidin
শিরোনাম :
ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি

ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকদের ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহে কোম্পানির নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে এসব চেক বিতরণ করা হয়।

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে কোম্পানির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান।

অনুষ্ঠানে কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) মো. শাকিল মাহমুদ।

অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন প্রধান অতিথি বি এম ইউসুফ আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com