1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জেনিথ লাইফের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা - Business Protidin
শিরোনাম :
জেনিথ লাইফের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ৬৫ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর ডিজিটাল ব্যাংক অনুমোদন পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান পাঁচ রাষ্ট্রীয় বীমা কোম্পানিকে ৭০ বিলিয়ন ইউয়ান দিচ্ছে চীন চার বছরে এনবিএফআইর খেলাপি ঋণ বেড়েছে ৫৪১৬ কোটি টাকা শুক্র ও শনিবার যেসব ব্যাংক খোলা জরিমানা মওকুফ চেয়ে প্রাইম ফাইন্যান্সের আবেদন ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ছাড়াই ৮,৫৪২ নিয়োগ, পটিয়ার ৫,১৪৮ জন মিউচুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে অনুমোদন পেল সিডিবিএল প্রোটেক্টিভ লাইফের রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গ্রাহকের মৃত্যুদাবী চেক হস্তান্তর

জেনিথ লাইফের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম, মোঃ ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ ও অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম (শহিদুল জাহিদ) মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এছাড়াও শেয়ারহোল্ডাররা, বহিঃ নিরীক্ষক, কোম্পানি সচিব আবদুর রহমান সিএফও ফারুক আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেয়ারহোল্ডার মোঃ কামরুল ইসলাম। পরবর্তীতে দেশ, জাতি, কোম্পানি, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের কল্যাণ এবং সার্বিক সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন শেয়ারহোল্ডার এ এস এম তৌহিদ।

সভায় কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক ফলাফল, পরিচালনাগত অগ্রগতি, গ্রাহকসেবা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কোম্পানির সামগ্রিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতি নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামী মূল্যবোধ, প্রযোজ্য আইন-বিধি এবং বীমা খাতের নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তার কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার মাধ্যমে কোম্পানিকে একটি শক্তিশালী, দক্ষ ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানির অগ্রযাত্রায় সম্মানিত শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক সহযোগী এবং সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ভবিষ্যতেও সকলের সহযোগিতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আরও সাফল্য ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com