নিজস্ব প্রতিবেদক: একই সভায় পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেনের ব্রোকার হিসেবে ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানকে নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বিএসইসি।
সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হলো—সোহেল সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বি রিচ, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ।
প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে অভিপ্রায়পত্র বা লেটার অব ইনটেন্ট ইস্যু করা হবে।
কমোডিটি ডেরিভেটিভস বাজারে ব্রোকার হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়ায় এটি প্রাথমিক অনুমোদন।
Leave a Reply