1. baiozidkhan@gmail.com : admin_bizp :
‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে যোগ দিতে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান - Business Protidin
শিরোনাম :
‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে যোগ দিতে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান বেনামে বিমা পলিসি নিষিদ্ধ, ১০ লাখের বেশি লেনদেনে কঠোর ব্যবস্থা সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান

‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে যোগ দিতে জাপান যাচ্ছেন এস এম নুরুজ্জামান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) আয়োজিত ‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান। আগামী ২১ থেকে ২৮ অক্টোবর জাপানে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ওলিসের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সেমিনারে অংশগ্রহণের জন্য এস এম নুরুজ্জামানের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে তাঁর অংশগ্রহণের ব্যয় সম্পূর্ণ বহন করা হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি সেমিনারে অংশ নিচ্ছেন।

আন্তর্জাতিক বীমা খাতের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বীমা শিল্পের উন্নয়নে জ্ঞান অর্জনের সুযোগ হিসেবে এ সেমিনামকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এস এম নুরুজ্জামান প্রায় তিন দশক ধরে দেশের বীমা খাতে কাজ করছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটিতে তিনি ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বে ছিলেন। এরপর বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেন।

২০১৩ সালের নভেম্বরে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন এস এম নুরুজ্জামান। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান তিনি।

পেশাগত দায়িত্বের পাশাপাশি বীমা খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব। এ ছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি এর আগে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আন্তর্জাতিক এ সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে বীমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে জেনিথ ইসলামী লাইফের পাশাপাশি দেশের বীমা খাতের পেশাগত উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ পাবেন এস এম নুরুজ্জামান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com