1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার - Business Protidin
শিরোনাম :
প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধান করবে বিএসইসি আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ আইডিআরএ’র ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পোশাক খাত, বাজার হারাচ্ছে বাংলাদেশ বীমা খাতে মূল বাধা আস্থার সংকট ও দুর্বল তদারকি এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের ব্যাংক লুটপাট ঠেকাতে আইনে পরিবর্তন: পরিচালনায় থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা

প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। এ জন্য আগের প্রস্তাব সংশোধন করে নতুন সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২ কোটি ইউরোর সমপরিমাণ অর্থ সংগ্রহ করা হবে। তবে অর্থ পাওয়ার দিনের ইউরোর বিনিময় হার অনুযায়ী টাকার পরিমাণ চূড়ান্ত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় প্রেফারেন্স শেয়ার ইস্যুর আগের সুপারিশ সংশোধন করে। নতুন প্রস্তাবে ১০ টাকা অভিহিত মূল্যের ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত ইকুইটি সক্ষমতা বিবেচনায় নিয়ে আগের প্রস্তাব পরিবর্তন করা হয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর প্রেফারেন্স শেয়ার ইস্যু এবং শেয়ার মূলধন বৃদ্ধি নিয়ে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি। পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্তের আলোকে আগের মূল্য সংবেদনশীল তথ্যও সংশোধন করা হয়েছে। তবে আগের ঘোষণার অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

এদিকে নতুন প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ওই দিন দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস কারখানায় সরাসরি ও অনলাইন—উভয় মাধ্যমে সভা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com