1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ - Business Protidin
শিরোনাম :
আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংকের এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধান করবে বিএসইসি আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ আইডিআরএ’র ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের এসএমই বোর্ডে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের ন্যূনতম সীমা কমিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগে যোগ্য বিনিয়োগকারীদের এ বাজারে বিনিয়োগ করতে ন্যূনতম ৩০ লাখ টাকা থাকতে হতো। এখন তা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বিনিয়োগসীমা কমেছে ২০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, এসএমই বোর্ডের সেকেন্ডারি মার্কেটে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এ জন্য কমিশনের আগের আদেশ ও নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হবে। নতুন নির্দেশনা জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রেও সুযোগ বাড়িয়েছে বিএসইসি। এখন থেকে ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি এবং ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com