1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফারইস্ট নিটিংয়ের এফডিআর জামানত রেখে সহযোগি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ফারইস্ট নিটিংয়ের এফডিআর জামানত রেখে সহযোগি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ৫ কোটি টাকার এফডিআরকে জামানত রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছে সহযোগি কোম্পানি ফার-ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে সহযোগি কোম্পানিটি ঋণ পরিশোধ করতে না পারলে, ঝুঁকিতে পড়বে ফারইস্ট নিটিংয়ের এফডিআর। যে এফডিআর এর মালিক শেয়ারবাজারের অনেক বিনিয়োগকারীও।

নিরীক্ষক জানিয়েছেন, সহযোগি কোম্পানি ফার-ইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের ঋণ নিতে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ৫ কোটি টাকার এফডিআরকে জামানত হিসেবে ব্যবহার করতে দেওয়া হয়েছে। ওই কোম্পানিটি ইস্টার্ন ব্যাংকে থেকে ঋণ নিয়েছে।

আন্তর্জাতিক হিসাব মান (আইএএস-১৬) এর প্যারা ৩৪ অনুযায়ি, সম্পদ প্রতি ৩-৫ বছর অন্তর পূণ:মূল্যায়ন করা দরকার। কিন্তু ফারইস্ট নিটিং কর্তৃপক্ষ তা করছে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

এই কোম্পানি কর্তৃপক্ষ ২০১৮ সালের পর থেকে অ্যাকচুয়ারি দিয়ে গ্রাচ্যুইটি ফান্ড মূল্যায়ন করে না। যাতে গ্রাচ্যুইটি ফান্ডের পরিমাণ বা প্রভিশনিং সঠিক হারে করা হয়েছে কিনা, তা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।

উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট নিটিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ২১৮ কোটি ৭৪ লাখ টাকা। এরমধ্যে ৩২.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (২৬ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৮.৩০ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com