1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বীমা খাতে ‘লাইফ ফান্ডে’ সোনালী লাইফের অবস্থান পঞ্চম - Business Protidin
শিরোনাম :
পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২ সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের টাকা পরিশোধ শুরু আগামী সপ্তাহ বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল মামলার কারনে স্থগিত ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম বন্ধ কলকারখানা চালু প্রকল্পে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে ১০ হাজার মামলা অনুমোদিত মূলধন বাড়িয়ে ৩৫০০ কোটি টাকা করবে ডাচ-বাংলা ব্যাংক যুক্তরাজ্যে শওকতের পাচারের টাকা উদ্ধারে বিএফআইইউ’র নিষ্ক্রিয়তা, আদালতে রুল জারি ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের ৩ মামলা

বীমা খাতে ‘লাইফ ফান্ডে’ সোনালী লাইফের অবস্থান পঞ্চম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর মধ্যে লাইফ ফান্ডের আকারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পঞ্চম স্থানে রয়েছে বলে জানিয়েছেন ইপিএলের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ইনভেস্টমেন্ট আব্দুল্লাহ আবু সাঈদ।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি ধারাবাহিক এই অগ্রগতি ধরে রাখতে পারলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই শীর্ষ তিনে জায়গা করে নিতে পারে বলে আমি আশা করছি।

গত ২৫ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন ‘টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টক শো ‘The Briefing Lounge’-এ সোনালী লাইফের সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ইন্স্যুরেন্স ইন্ড্রাস্টি সম্পর্কে তাঁর কাছে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠনে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের শীর্ষ ব্যক্তিত্বরা বীমা শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন। তারা গ্রাহককেন্দ্রিক সেবা জোরদার এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বীমা খাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসাইন বলেন, ‘গ্রাহককে সময়মতো সঠিক সেবা দেওয়া ও দাবি নিষ্পত্তি করতে পারলে বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা বাড়বে, যা পুরো খাতকে এগিয়ে নেবে।’

রূপালী ইন্স্যুরেন্সের উপদেষ্টা পি. কে. রায় (এফসিএ) বলেন, ‘বীমা খাতে আস্থার ঘাটতি দূর করতে আইন কঠোরভাবে মেনে চলা জরুরি। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থারও কার্যকর ভূমিকা রাখতে হবে।’

বিটিএ’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন (এফসিএমএ) বলেন, ‘বীমা আসলে এক ধরনের সামাজিক নিরাপত্তা। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে সোনালী লাইফের চেয়ারম্যান, পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com