1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে লেনদেন চলবে ১০ থেকে ২টা পর্যন্ত - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

শেয়ারবাজারে লেনদেন চলবে ১০ থেকে ২টা পর্যন্ত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন অর্থাৎ রোববার (২৮ জুলাই) থে‌কে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে।

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

সরকারের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওই তিন দিন দেশের উভয় পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।

শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনার আলোকে পুঁজিবাজারের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ের মধ্যে পোস্ট ক্লোজিং থাকবে দুপুর ১টা ৫০ থেকে ২টা পর্যন্ত।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম জানান, সিএসইতে ডিএসইর মতোই লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। পোস্ট ক্লোজিংয়ের সময় থাকবে দুপুর ১টা ৫০ থেকে ২টা পর্যন্ত।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার ঘোষিত টানা তিন দিন সাধারণ ছুটির পর গত বুধবার (২৪ জুলাই) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। ওই দিন এবং পরের দিন বৃহস্পতিবার (২৫ জুলাই) সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস চলে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com