1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার - Business Protidin
শিরোনাম :
গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বড় কোম্পানি নন-লাইফে কমপক্ষে ৭০% দাবি পরিশোধের নির্দেশ, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার বন্ধ ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা, ভোগান্তিতে গ্রাহকরা এনএভির চেয়ে মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেশি, সতর্ক করল বিএসইসি পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর টেকনো ড্রাগসের কারখানা নিলামে, ব্যাংকের পাওনা ২০৩ কোটি আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণচুক্তি বাতিল ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে তিন গুণ

পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ওপর ২০২০ সালে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানির সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্তির পথ খুলেছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) এ–সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন চিঠির মাধ্যমে সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ার বিক্রি করে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে কী কী শর্ত পূরণ করতে হবে, তা বিএসইসির বিধিমালায় নির্ধারিত হবে। প্রস্তাবিত ২০২৬ সালের খসড়া বিধিমালায় নির্দিষ্ট শর্তে বিদ্যমান শেয়ারহোল্ডারদের ১০ থেকে ২০ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com