1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসই’র চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসই’র চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু আজ রোববার (২৮ জুলাই)ডিএসই’র ইতিহাসে প্রথমবারের মতো মতিঝিলে অবস্থিত ডিএসই’র বেশ কিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন৷

তিনি ব্রোকারেজ হাউজে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন৷ বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে যে কোন ক্রান্তিকালে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বদা তৎপর রয়েছে।

অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু পুঁজিবাজার উন্নয়নে খুব শীগ্রই সকল স্তরের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করবেন বলেও জানান৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস লেনদেনে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ এবং ভবিষ্যতে পুঁজিবাজারের যে কোন ক্রান্তিকালে কোনরকম আতংকিত না হয়ে ধৈয্য ধরার আহবান জানান৷

এসময় তার সাথে ছিলেন ডিএসই’র জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মোঃ শফিকুর রহমানসহ আরো অনেকে৷

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com