1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ - Business Protidin
শিরোনাম :
পুঁজিবাজারে অর্থপাচার ঠেকাতে নজরদারি জোরদার আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে: অর্থমন্ত্রী শেয়ারবাজারে টানা দরপতনে শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠকে বসবে ডিএসই ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া, পরিশোধের লক্ষ্য ৭৫ শতাংশ তরুণ উদ্যোক্তারা জামানত ছাড়া পাবে ২০ লাখ টাকা ঋণ চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত বড় পতন শেয়ারবাজারে, ৩৩ দিনে ডিএসইর সূচক কমল ৪৮৫ পয়েন্ট খেলাপি ঋণ কমাতে ব্যাংকের এমডিদের ১০০ নম্বরের মূল্যায়ন

আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বাণিজ্য ডেস্ক: দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই)। দেশের অন্যতম প্রধান এই শেয়ারবাজার প্রতিষ্ঠান এবার আইপিওতে আসছে।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এনএসইর প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন নেওয়া শুরু হবে। সাধারণ বিনিয়োগকারীরা ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২৪ সেপ্টেম্বরের মধ্যে এনএসইর শেয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে।

এনএসইর আইপিওর আকার প্রায় ২২ হাজার ৫৬৯ কোটি রুপি। এ হিসাবে এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় আইপিও হতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগের সুযোগ নিয়ে ইতিমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তবে এনএসইর আইপিওতে নতুন কোনো শেয়ার ছাড়বে না প্রতিষ্ঠানটি। পুরো ইস্যুটিই হবে ‘অফার ফর সেল’ বা ওএফএস।
অর্থাৎ এনএসইর বর্তমান শেয়ারহোল্ডাররা তাঁদের হাতে থাকা শেয়ারের একটি অংশ বিক্রি করবেন। ফলে আইপিও থেকে পাওয়া অর্থ এনএসইর ব্যবসায় নতুন মূলধন হিসেবে যুক্ত হবে না। শেয়ার বিক্রির অর্থ সরাসরি চলে যাবে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাছে।

আইপিওতে এনএসইর প্রতিটি শেয়ারের দাম ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৭৮৫ রুপির মধ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। এর আগে ১৬ সেপ্টেম্বর অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে কয়েকজন বড় শেয়ারহোল্ডার আইপিওতে বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এতে এনএসইর আইপিওর আকার আগের পরিকল্পনার তুলনায় ১৫ শতাংশের বেশি কমেছে।

প্রায় এক দশক আগে এনএসইকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় সেই প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর এবার অবশেষে তালিকাভুক্তির পথে এগোচ্ছে ভারতের শেয়ারবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান।

এখন বিনিয়োগকারীদের আগ্রহের মূল বিষয়, এনএসইর আইপিও কতটা সাড়া ফেলে। পাশাপাশি তালিকাভুক্তির পর শেয়ারটির বাজারদর কোন পর্যায়ে যায়, সেদিকেও নজর থাকবে বিনিয়োগকারীদের।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com