1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তালিকাভুক্ত ১৪ ব্যাংকের ৯টির মুনাফা বেড়েছে, কমেছে ৫ টির - Business Protidin
শিরোনাম :
ছয় আইপিওর আবেদন জমা, তুলতে চায় ৬১৩ কোটি টাকা তালিকাভুক্ত ১৪ ব্যাংকের ৯টির মুনাফা বেড়েছে, কমেছে ৫ টির ৪০০ কোটি টাকা তুলতে আইপিওর আবেদন কনফিডেন্স পাওয়ারের ডিএসইতে শ্রমিক নেই তবুও ৩২ কোটি টাকার তহবিল, খাচ্ছে কর্মকর্তারা বীমা কোম্পানির সিএফও হতে নতুন শর্ত, আইডিআরএ’র অনুমোদন বাধ্যতামূলক আইপিও’র নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের সুবিধা পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়ম, নথি যাচাই করবে বিএসইসি জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন এস এম নুরুজ্জামান প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর স্বাস্থ্যবীমার বাইরে দেশের ৯৯.৬ শতাংশ শিশু

তালিকাভুক্ত ১৪ ব্যাংকের ৯টির মুনাফা বেড়েছে, কমেছে ৫ টির

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি ব্যাংকের মধ্যে ৯টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে, কমেছে ৪টির। চলতি বছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। ব্যাংকগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফা বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে এনআরবিসি ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ের সঙ্গে চলতি বছরের নয় মাসের শেয়ারপ্রতি আয় তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, ডাচ্-বাংলা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ১৫ পয়সা হয়েছে। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ১৪৪ শতাংশ। পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৫ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ১৫ পয়সা হয়েছে, যা ৭৪ শতাংশ বেশি।

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের আয় ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। ব্যাংক দুটির আয় বেড়েছে যথাক্রমে ৪৬ ও ৪৩ শতাংশ।

আয়ের প্রবৃদ্ধিতে আরও এগিয়ে রয়েছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে, যা ৪৮০ শতাংশ প্রবৃদ্ধি। তবে আগের বছরের তুলনামূলক কম আয়ের কারণে প্রবৃদ্ধির হার বেশি হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের আয় বেড়েছে ৮১ শতাংশ। এ ছাড়া ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক ও প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয়ও বেড়েছে।

অন্যদিকে চারটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা কমেছে। ওয়ান ব্যাংকের আয় ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা, ইউসিবির ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সা, ট্রাস্ট ব্যাংকের ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা এবং এমটিবির ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সা হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান বেড়েছে প্রায় ৫৩০ শতাংশ।

এদিকে ৩০ সেপ্টেম্বর শেষে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫৭ টাকা ৫৬ পয়সা, ডাচ্-বাংলা ব্যাংকের ৬২ টাকা ৯৫ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। বিপরীতে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল মাত্র ৮ টাকা ৪৯ পয়সা।
ব্যাংকগুলোর আর্থিক ফলাফলে এই ভিন্নতা দেশের ব্যাংক খাতের আয় ও আর্থিক সক্ষমতার অসম চিত্র তুলে ধরেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com