1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পূঞ্জীভূত লোকসানে আনলিমা ইয়ার্নের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা: নিরীক্ষক - Business Protidin
শিরোনাম :
আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংকের এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধান করবে বিএসইসি আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ সানফ্লাওয়ার লাইফের নতুন পলিসি ইস্যু বন্ধের নির্দেশ আইডিআরএ’র ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

পূঞ্জীভূত লোকসানে আনলিমা ইয়ার্নের ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা: নিরীক্ষক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, আনলিমা ইয়ার্নের ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা।

এছাড়া কোম্পানিটির চলতি সম্পদের থেকে চলতি দায়ের পরিমাণ বেশি ৪ কোটি ৯৫ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

আনলিমা ইয়ার্নের শেয়ারহোল্ডারদের ২ লাখ ১৪ হাজার টাকার লভ্যাংশ পাওনা রয়েছে। কিন্তু নিরীক্ষক এ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পেয়েছেন ৫৩ হাজার টাকা।

উল্লেখ্য, ১৯৯৭ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আনলিমা ইয়ার্নের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭ কোটি ৮৭ লাখ টাকা। এরমধ্যে ৫৫.৫৭ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com