1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নতুন আইনের আওতায় আসছে ফাইন্যান্স কোম্পানিগুলো - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

নতুন আইনের আওতায় আসছে ফাইন্যান্স কোম্পানিগুলো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও গ্রাহকের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক একটি নতুন নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে দেশের সব লাইসেন্সপ্রাপ্ত ফাইন্যান্স কোম্পানি এখন ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’–এর অধীনে আসবে।

এটি এমন একটি আইন, যা কোনো আর্থিক প্রতিষ্ঠান দুর্বল বা দেউলিয়া হয়ে পড়লে সেটিকে পুনর্গঠন বা বিলুপ্ত করে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করে। ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’–এর ধারা ৯৫–এ প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে।

এর ফলে, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩–এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত সকল ফাইন্যান্স কোম্পানির জন্য এখন থেকে এই অধ্যাদেশটি কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, অধ্যাদেশটির আওতায় তফসিলভুক্ত ব্যাংকগুলোর জন্য যেসব বিধিবিধান প্রযোজ্য, সেগুলো ‘মিউটাটিস মিউট্যান্ডিস’ (প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে) নীতিতে লাইসেন্সপ্রাপ্ত ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রেও কার্যকর হবে। এর মাধ্যমে পুরো আর্থিক খাতে একটি অভিন্ন নিয়ন্ত্রক তদারকি কাঠামো প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরডি) থেকে জারি করা ‘বিআরডি আদেশ নং-০১’-এর মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। আদেশটিতে স্বাক্ষর করেন বিআরডি-এর পরিচালক মো. আসাদুজ্জামান খান।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com