1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্রেইন স্টেশনের কিউআইও'র মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

ব্রেইন স্টেশনের কিউআইও’র মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার থেকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে ব্রেইন স্টেশন ২৩ পিএলসি। যে কোম্পানিটির আবেদনের আলোকে গত ৯ জুন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিউআইও অনুমোদন করেছিল। এছাড়া আগামি মাসে কিউআইওতে আবেদন গ্রহনের সময় নির্ধারন করা হয়েছিল।

রোববার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি খাতের কোম্পানির ব্যবসা ভালো না। এরইমধ্যে দেশব্যাপি কয়েকদিন নেটওয়ার্ক বন্ধ রাখায় বর্হিবিশ্বে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এরমধ্য দিয়ে শেয়ারবাজারে এসে প্রশ্নের মুখোমুখি হতে চাই না।

এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্রেইন স্টেশন ২৩ পিএলসিকে ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেওয়া হয়েছিল। কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করতে চেয়েছিল।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটিসামগ্রী এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করার কথা ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com