1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
সিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড় বন্ধ ৬১৭ বিও হিসাব চালুর সুযোগে পুঁজিবাজারে স্বস্তি, সিদ্ধান্তকে ডিবিএ’র স্বাগত মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের ঋণাত্মক ইক্যুইটি যাচাই করবে বিএসইসি পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের সিদ্ধান্ত বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক দুই বছর পর জব্দ বিও হিসাবে লেনদেনের সুযোগ দিচ্ছে বিএসইসি এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি, একদিনে সম্পদ বেড়েছে ৮৫০ কোটি ডলার আইন লঙ্ঘন করে বিদেশ ভ্রমণে বেস্ট লাইফের সিইও দাবি পরিশোধের তহবিল নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন পলিসি বিক্রি বন্ধ প্রগ্রেসিভ লাইফের

বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অনিবাসী বা বিদেশি বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ ও লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়ে পৃথক সার্কুলার জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ থেকে সার্কুলার জারি করা হয়। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যুকারী কোম্পানি, অনিবাসী বিনিয়োগকারী এবং এ-সংক্রান্ত লেনদেনে যুক্ত ব্যাংকগুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে।

অন্যদিকে, ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে প্রস্তাবিত লভ্যাংশ হারের যৌক্তিকতা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

নতুন নির্দেশনায় অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানো এবং এসব শেয়ার পরিশোধের ক্ষেত্রেও প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ দুটি কাজের জন্য বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।

এছাড়া অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের নিয়ম এবং শেয়ার ইস্যু ও পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও নতুন সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com