1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অ্যাকাউন্ট নম্বর টাইপ ছাড়াই কিউআর কোড স্ক্যানে লেনদেনের সুযোগ - Business Protidin

অ্যাকাউন্ট নম্বর টাইপ ছাড়াই কিউআর কোড স্ক্যানে লেনদেনের সুযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ করতে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) অর্থ স্থানান্তর সেবা চালু হয়েছে। রোববার (০১ নভেম্বর) থেকে এ সেবা কার্যকর হয়েছে। এর ফলে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সরাসরি টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবায় টাকা পাঠানোর জন্য প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন এ সেবার মাধ্যমে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। বিশেষ করে দৈনন্দিন ছোটখাটো লেনদেনে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের সুযোগ বাড়বে।

এত দিন বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে মূলত পণ্য ও সেবার মূল্য পরিশোধে ডিজিটাল লেনদেনের সুযোগ ছিল। নতুন পিটুপি সেবা চালুর ফলে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ স্থানান্তরেও কিউআর কোড ব্যবহারের সুযোগ তৈরি হলো।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন এ উদ্যোগের ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বিস্তৃত হবে। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার ও লেনদেনের জটিলতা কমানোর পাশাপাশি দেশের ক্যাশলেস অর্থনীতির বিকাশেও এটি ভূমিকা রাখবে।

বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ডিজিটাল লেনদেনকে সহজলভ্য করার একটি নতুন পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com