সংবাদ বিজ্ঞপ্তি: ২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। শনিবার (২৮ নভেম্বর) হোটেল রেডিসনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে ন্যাশনাল লাইফের সিইও মোঃ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা। ২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ২৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।
উল্লেখ্য, দেশের জীবন বীমা সেক্টরে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স তৃতীয় বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো।
Leave a Reply