1. baiozidkhan@gmail.com : admin_bizp :
হজ্জ ও ওমরাহ নিবন্ধন-ফী জমা করা যাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

হজ্জ ও ওমরাহ নিবন্ধন-ফী জমা করা যাবে শাহ্জালাল ইসলামী ব্যাংকে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: দেশব্যাপী শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪১টি শাখা এবং ৫টি উপ-শাখায় সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্জ ও ওমরায় গমণেচ্ছুগণ পবিত্র হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফী জমা করতে পারবেন। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বেসরকারী ব্যবস্থাপনায় পবিত্র হজ্জ ও ওমরাহ্ আদায়কারীগণের হজ্জ ও ওমরাহ্র নিবন্ধন-ফী জমাদানের সুবিধার্থে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মধ্যে বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর হাব এর কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং হাব-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, হাবের অর্থ সচিব মোহাম্মদ আব্দুল হামিদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার, ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক মোসলেহ উদ্দিন আহমেদ, বিজয়নগর শাখার উপব্যবস্থাপক মোঃ জয়নুল আবেদীন খান সাফারী, ব্যাংকের শরীয়াহ্ ইন্সপেকশন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন এবং ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com