1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বি এম ইউসুফ আলী - Business Protidin
শিরোনাম :
প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি কুমিল্লায় পপুলার লাইফের ৭ কোটি ৩৮ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জরুরি বিশ্বব্যাংকের এমডির সঙ্গে বৈঠক: ১০ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী  জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার

অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বি এম ইউসুফ আলী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বি এম ইউসুফ আলী।

সম্প্রতি সাপ্তাহিক অর্থকন্ঠ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর হোটেল শেরাটনে ২০ জন ব্যবসায়ীকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস এবং ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদুপুই। সভাপতিত্ব করেন অর্থকন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এনামুল হক এনাম।

অনুষ্ঠানে পপুলার লাইফের মাধ্যমে বীমা খাতে বিশেষ অবদান রাখায় ইন্স্যুরেন্স পার্সনালিটি অফ দ্যা ইয়ার হিসেবে বি এম ইউসুফ আলীকে অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com