1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এনআরবি ইসলামিক লাইফের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

এনআরবি ইসলামিক লাইফের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (০৬ মে) এনআরবি লাইফ মিলনায়তন, রূপায়ন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠনের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পরিচালক ফারিয়া মোস্তাফিজ অর্নিশা।

এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তা এবং বিভাগীয় প্রধানগণসহ প্রধান কার্যালয়ের সকল দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে কোম্পানির যাত্রার শুরু। তিনি এ অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন। এনআরবি ইসলামিক লাইফের পর্যায়ক্রমিক অগ্রযাত্রায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এছাড়াও এনআরবি লাইফের অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যানসহ কোম্পানির সকল পরিচালকদের কথা স্মরন করে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com