1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডাচ্-বাংলা ব্যাংকের বন্ডের টাকা উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট - Business Protidin
শিরোনাম :
শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আব্দুল লতিফ ফের যুদ্ধে এক মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

ডাচ্-বাংলা ব্যাংকের বন্ডের টাকা উত্তোলন সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

বিজনেস প্রতিদিন ডেস্ক: ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ইস্যুকৃত ১২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ক্লোজ করেছে।

এটি বাংলাদেশের বেসরকারি খাতে ইস্যুকৃত সর্ববৃহৎ ক্যাপিটাল বন্ড, যা দেশের আর্থিক খাতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মূলধন উত্তোলন কার্যক্রমের এই সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে একটি আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এই বন্ড ইস্যু ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করেছে, ফলে ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়িক সক্ষমতা এবং প্রবৃদ্ধির সম্ভাবনা আরও সম্প্রসারিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) শাহিদুর রহমান খান, ব্যাংকের অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com