1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামি ব্যাংক - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামি ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বাণিজ্য ডেস্ক: সেলফিন অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধীবান্ধব ব্যাংকিং সেবাপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অভিগম্য ডিজিটাল ব্যাংকিং সেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) অডিটোরিয়ামে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর উদ্যোগে গ্লোবাল অ্যাকসেস্যাবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত্র প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ইসলামী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমানের নিকট এ পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন।

এসময় তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com