1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ দিবে বিএসইসি - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ দিবে বিএসইসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে।

সোমবার (১৬ জুন) বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুঁজিবাজারের উপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তন করেছে।

অদ্য ১৬ জুন ২০২৫ হতে আগামী ১৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন আহ্বান করা হয়েছে। অদ্য ১৬ জুন ২০২৫ তারিখের ‘দৈনিক প্রথম আলো’ এর অর্থ বাণিজ্য পাতায় এবং ‘দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড’ এর ‘স্টকস’ পাতায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট। অনলাইন মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফেলোশিপ: ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ । আর ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন করতে এবং আবেদনের নিয়মাবলী ও যোগ্যতা সম্পর্কে জানতে, ক্লিক করুন: https://www.cse.com.bd/bsecaward/

আবেদন শুরুর ১৬/০৬/২০২৫ তারিখ আর আবেদনের শেষ ১৭/০৭/২০২৫ তারিখে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com