1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মানিকগঞ্জে এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

মানিকগঞ্জে এনআরবি ইসলামিক লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মানিকগঞ্জ অঞ্চলের বীমা গ্রাহক অরুণ হালদারের নমিনি স্ত্রী রিমা হলদার হাতে দুই লাখ আট হাজার সাতশত ষাঠ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৮ জুন) নমিনির হাতে চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার।

মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ এমরান, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. মিজানুর রহমান এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ বিভাগীয় কার্যালয়ের জিএম ও ইনচার্জ অমরেশ চন্দ্র মন্ডল।অনুষ্ঠান শেষে ব্যবসা সফল কর্মকর্তাদের সাফল্যর স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট উপহার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং স্থানীয় কর্মী-কর্মকর্তাগণ নগদ প্রথম বর্ষ প্রিমিয়াম জমা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com