1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

প্রগ্রেসিভ লাইফের চেয়ারম্যান বজলুর রশীদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় বজলুর রশীদ এমবিই চেয়ারম্যান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানির ২০৩তম পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে তাদের ২০২৫-২০২৬ সালের জন্য নির্বাচিত করা হয়।

বজলুর রশীদ একজন বিশিষ্ট ও সফল ব্যবসায়ী এবং সমাজসেবী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি বিকাশমান ক্যাটারিং শিল্পের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের ক্যাটারিং রেস্টুরেন্ট মালিকদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাফল্যের স্বাক্ষর রাখেন।

অপরদিকে, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান একজন প্রতিষ্ঠিত ও সফল ব্যবসায়ী। তিনি প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং কোম্পানিটির সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যের লিডস মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্থাপত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com