1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিলেটে ন্যাশন্যাল লাইফের বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা - Business Protidin
শিরোনাম :
ব্যাংক আমানতে বড় প্রবৃদ্ধি, আস্থা বাড়ছে ব্যাংক খাতে ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি

সিলেটে ন্যাশন্যাল লাইফের বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি: সিলেটে বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা করেছে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্স। শনিবার (২৩ আগস্ট) সিলেটে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ কোটি ২০ লক্ষ টাকার বীমা দাবীর চেক গ্রাহকদের নিকট বিতরণ করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কাশেম,সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে সিলেট অঞ্চলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান।

সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেছেন, বীমা পেশায় আমরা অতীতে যে প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এসেছি তা এখন আর নেই। বলা যায় বীমা পেশায় এখন স্বর্ণযুগ চলছে। এ অনুকূল পরিবেশে বীমা কর্মীদের আরো বেশিমাত্রায় কাজ করে যেতে হবে।তিনি আরো বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে ন্যাশন্যাল লাইফের বীমা সেবা পৌঁছে যাবে।

সভায় সিলেট অঞ্চলের প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com