1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চাঙা পাকিস্তানের পুঁজিবাজার, রেকর্ড উচ্চতায় মূল্যসূচক - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

চাঙা পাকিস্তানের পুঁজিবাজার, রেকর্ড উচ্চতায় মূল্যসূচক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠলেও তার কোনো উত্তাপ লাগেনি দেশটির পুঁজিবাজারে। দারুণ চাঙা পুঁজিবাজার রাজনৈতিক অস্থিরতা আর সংঘাতকে উপেক্ষা উর্ধমুখী ধারায় ছুটছে। দেশটির পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক কেএসই-১০০ গত বৃহস্পতিবার নতুন উচ্চতায় পৌঁছেছে। সূচকটি প্রথম বারের মতো এক লাখ পয়েন্ট ছাড়িয়ে যায় সেদিন।

খবর ডন, ডেইলি নিউজ ও ইকোনোমিক টাইমসের।

পাকিস্তান এমনিতেই অনেকদিন ধরে রাজনৈতিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। এর মধ্যে গত সপ্তাহে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই ঘোষিত কর্মসূচিকে ঘিরে পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়।

দেশের সংঘাতময় রাজনৈতিক পরিবেশের মধ্যেও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের পুঁজিবাজারে সব মূল্যসূচকে বড় উত্থান ঘটে। এদিন কেএসই-১০০ মূল্যসূচক ৯৪৭ দশমিক ৩২ পয়েন্ট (০.৯৫%) বেড়ে এক লাখ ২১৬ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসা, মূল্যস্ফীতি ও সুদের হারের নিম্নমুখী ধারা, তারল্য পরিস্থিতির উন্নতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণে সৃষ্ট আশাবাদের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে। পাকিস্তান সম্প্রতি আইএমএফের সঙ্গে ৭ বিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি করেছে। ঋণের এই অর্থ ছাড় হলে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, শক্তিশালী হবে স্থানীয় মুদ্রা ‘রুপি’, আর তার ইতিবাচক প্রভাব পড়বে দেশটির সামগ্রিক অর্থনীতিততে-এমন ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com