1. baiozidkhan@gmail.com : admin_bizp :
হোটেল লো মেরিডিয়ান ভবনে ফ্লোর বিক্রি করবে বে লিজিং - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

হোটেল লো মেরিডিয়ান ভবনে ফ্লোর বিক্রি করবে বে লিজিং

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিকুঞ্জে ‘লা মেরিডিয়ান হোটেল’ ভবনে ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সম্মতিতে ফ্লোর বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ‘লা মেরিডিয়ান হোটেল’ ভবনের দ্বিতীয় তলায় ৫ হাজার ২৬৫ স্কয়ার ফিটের ফ্লোর বিক্রি করবে। এর দাম ৬ কোটি ৮০ হাজার টাকা।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ মে পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৫৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৪.৩৫ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com