1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজার শক্তিশালী করার পরামর্শ নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

শেয়ারবাজার শক্তিশালী করার পরামর্শ নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে ২০৩১ সালের মধ্যে জিডিপির অনুপাতে বিনিয়োগ ৪১ শতাংশে উন্নীত করার লক্ষ্য আছে। বিনিয়োগের উৎস হিসেবে পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে পটভূমিতে।

সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার পটভূমি নিয়ে বৈঠক করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তথ্য অনুযায়ী, পাঁচ বছর ধরেই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে বিনিয়োগের অংশ ৩১ থেকে ৩২ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। আর বেসরকারি বিনিয়োগের অংশ ২৩ থেকে ২৪ শতাংশের মধ্যে রয়েছে। এ জন্য প্রয়োজনীয় বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, এমন কথা বলা হবে নতুন পরিকল্পনায়।

বিনিয়োগের জন্য আর্থিক খাত, বিশেষ করে ব্যাংক ও পুঁজিবাজারের সংস্কারের সুপারিশ থাকছে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায়।

এই পরিকল্পনার পটভূমিতে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ আকর্ষণের বিষয়টি ব্যাংক খাতের স্বাস্থ্যের ওপর নির্ভর করে। সে জন্য ব্যাংক খাতের ওপর তদারকি ও নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিনিয়োগের উৎস হিসেবে পুঁজিবাজার শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে পটভূমিতে।

বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের দাবি জানিয়ে আসছেন উদ্যোক্তারা। দেশে বর্তমানে দৈনিক ১২ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে দৈনিক ৩০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতকে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সচিবেরা। এ ছাড়া ঢালাওভাবে সড়ক, মহাসড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিবর্তে প্রয়োজন অনুসারে তা বানানোর পক্ষে মত দিয়েছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com