1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ডিবিএ - Business Protidin
শিরোনাম :
ব্যাংকিং কার্ড ছাড়ালো পাঁচ কোটি, ডেবিট ও ক্রেডিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা ও সিটি ব্যাংক শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ডিবিএ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শুক্রবার (৯ আগষ্ট) সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যদের এ অভিনন্দন জানান।

ডিবিএ প্রেসিডেন্ট বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োজিত সকল উপদেষ্টা নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। দেশ-বিদেশে তাদের পরিচিতি ও সুনাম রয়েছে। আমরা আশা করি, তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্ব পুঁজিবাজারসহ দেশের সকল স্তরে প্রয়োজনীয় সংস্কার ও সুশাসন নিশ্চিত করে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের পাশে থেকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com