1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা - Business Protidin
শিরোনাম :
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা দাবির টাকা দিচ্ছে না সানলাইফ, গ্রাহকের ক্ষোভে অপদস্ত মাঠকর্মীরা আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ বাড়ানোর উদ্যোগ সর্বজনীন পেনশনে বড় পরিবর্তনের উদ্যোগ, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা পুঁজিবাজারে অর্থপাচার ঠেকাতে নজরদারি জোরদার আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধে বাধ্য করা হবে: অর্থমন্ত্রী শেয়ারবাজারে টানা দরপতনে শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠকে বসবে ডিএসই ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া, পরিশোধের লক্ষ্য ৭৫ শতাংশ

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য (শরীয়তপুর-১) সাঈদ আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিএম ইউসুফ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাঈদ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এ সময় বীমা খাতের উন্নয়ন, সুশাসন ও গ্রাহকস্বার্থে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল।

এ ছাড়া বিআইএফের নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com